প্রকাশিত: ১৭/০৪/২০২২ ৩:৪০ এএম

উখিয়ার কুতুপালং মেগা রোহিঙ্গা ক্যাম্প ইরানী পাহাড়ে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ ৬ জন রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে ১৪ আর্মড ব্যাটালিয়ান পুলিশ।

জানা যায়, গত শক্রবার গভীর রাতে অস্ত্রে সজ্জিত ১০/১৫ জন ডাকাত ডাকাতি করার উদ্দেশ্যে প্রস্ততি নিয়েছে। এপিবিএন পুলিশ খবব পেয়ে তৎক্ষনাৎ ইরানী পাহাড় ক্যাম্প পুলিশ ক্যাম্প-৫, বøক-সি, সাব
বøক-সি/৫ এর বাঁশের ব্রীজের নিচে পশ্চিম পাশে অভিযান পরিচালনা অস্ত্র সহ ৬ জন ডাকাত কে আটক করে।
আটককৃতরা হলেন ফজল আহমদ(৩৩), পিতা- আবুল হাসিম ২। মোঃ হোসেন(৩১), পিতা- মৃত এজাহার হোসেন, ৩। দিল মোহাম্মদ(৪০), পিতা মোহাম্মদ হোছন , ৪। মোঃ হোসেন(২৮) পিতা- নূর আহমেদ, ৫। মোঃ আলম(২৪) পিতা- মৃত রশিদ আহমদ ও ৬। মোঃ ইয়াছিন(৩০), পিতা- মৃত আব্দুর রকিম এরা ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

এপিবিএন পুলিশ আরো জানান, উদ্ধার কৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি ছোরা। যাহা কাঠের বাট সহ লম্বা ২৩.৫ ইঞ্চি একটি স্টিলের কাভার যুক্ত ছোরা। যাহা স্টিলের বাট সহ লম্বা ২২.৫ ইঞ্চি, একটি স্টিলের চাপাতি। যাহা কাঠের বাট সহ লম্বা ১০.৫ ইঞ্চি, একটি লোহার নান চাকু। যাহা শিকলসহ লম্বা ৩৩ ইঞ্চি, একটি রাম দা। যাহা কাঠের বাট সহ লম্বা ২৩ ইঞ্চি ও একটি দা। যাহা কাঠের বাট সহ লম্বা ২৯.২ ইঞ্চি সহ গ্রেফতার করা হয় ।
আটককৃত ডাকাতরা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সহিত জড়িত থাকার কথা স্বীকার করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ স্কর্টের মাধ্যমে উখিয়া থানায় প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ১৪ এপিবিএন পুলিশের কমান্ডার মোঃ নাঈমুল হক।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...