প্রকাশিত: ০৩/১০/২০১৮ ৭:৩৯ এএম

ফারুক আহমদ, উখিয়া ::

উখিয়ার রত্মা পালং সরকারী প্রাথমিক বিদ্যালয় কাম বহুমুখী দূর্যোগ আশ্রয় কেন্দ্রের নির্মাণে ঠিকাদারের ব্যাপক অনিয়ম, অব্যবস্থাপনা ও তদারকি না করার গুরুতর অভিযোগ উঠেছে। দায়িত্ব পালনে অবহেলার কারনে প্রায় ৩ মাস ধরে নির্মান কাজ বন্ধ রয়েছে। বড় বড় ফাইলিং খনন করে লোহার রড় স্থাপন করে কাজ না করায় বিদ্যালয়ের সম্মুখে পুকুর আকার ধারণ করেছে। ফলে ৪ শতাধিক কচিকাঁচা শিক্ষার্থীরা জীবনের ঝুকি নিয়ে পাঠদান করছে। দৃর্ঘটনায় অনেক শিক্ষার্থী আহত হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নোমান চেীধুরী।

উখিয়া উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম বহুমুখী দূর্যোগ আশ্রয় কেন্দ্রের নির্মাণ কাজ ধীর গতির কথা স্বীকার করে বলেন, মূল ঠিকাদার কাজ না করে সাব ঠিকাদারকে নির্মাণ কাজ বাস্তবায়ন করার দায়িত্ব দেওয়ায় এ সমস্যা সৃষ্টি হয়েছে।

উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকারের বহুমুখী দূর্যোগ আশ্রয় কেন্দ্র প্রকল্পের আওতায় বিশ্ব ব্যাংকের প্রায় ৫ কোটি টাকা অর্থায়নে রত্মাপালং সরকারী প্রাথমিক বিদ্যালয় কাম বহুমুখী দূর্যোগ আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। যার স্মারক নং- এলজিইডি/ এমডিএসপি/কক্স/ ১৪-১৫/ এনডব্লিউ-০৪। নির্মাণ কাজটি বাস্তবায়ন করার দায়িত্ব পান ঠিকাদারী প্রতিষ্টান ওয়াহিদ কন্সট্রাকশন লিমিডেট, করিম গ্রুপ।

গত ১০ মার্চ ২০১৮ ইং তারিখ উক্ত আশ্রয় কেন্দ্রের ভিত্তি প্রস্থর উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর ঠিকাদারী প্রতিষ্টান কাজ শুরু করলেও বর্তমানে কাজ বন্ধ রয়েছে। খোজখবর নিয়ে জানা যায়, দায়িত্ব পাওয়া মূল ঠিকাদারী প্রতিষ্টান ওয়াহিদ কন্সট্রাশন নিজেরা কাজ না করে অন্য ঠিকাদারকে সাব কন্টাকে চুক্তি ভিত্তিক আশ্রয় কেন্দ্রটি নির্মাণ করার দায়িত্ব দিয়ে দেয়। সচেতন অভিভাবক মহলের মতে ঠিকাদারের দায়িত্ব পালনে অবহেলা ও এলজিইডি অধিদপ্তরের কর্মকর্তাদের সঠিক তদারকির অভাবে নির্মাণ কাজটি বন্ধ রয়েছে।

বিদ্যালয়ের সভাপতি জহির উদ্দিন চৌধুরী বলেন, বিদ্যালয় কাম আশ্রয় কেন্দ্র নির্মাণে ফাইলিং করার জন্য বড় বড় বেইজ খনন করা হয়ছে। স্থাপন করা হয়েছে অসংখ্য রড়। বেইজ ঢালায় না হওয়ায় এলোমেলো লোহার রড় মারাত্মক ঝুকি হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে বৃষ্টি হওয়ার সাথে সাথে পানি ভরপুর হয়ে উঠে।

তিনি আভিযোগ করে বলেন, এধরনের ঝুকিপূর্ন অবস্থায় নির্মাণ কাজ ফেলে রেখে ঠিকাদারের লোকজন চলে গেছে। বর্তমানে প্রায় ৩ মাস ধরে কাজ বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা চরম ঝুকি নিয়ে বিদ্যালয়ে আসা যাওয়া করছে।

প্রধান শিক্ষক আবু নোমান চৌধুরী জানান, ঠিকাদার বেইজ ঢালায় না করে দীর্ঘদিন কাজ বন্ধ রাখায় অনেক শিক্ষার্থী ফাইলিং গর্তে পড়ে রড়ে আঘাত প্রাপ্ত হয়ে আহত হয়েছে। গত সোমবার আশ্রয় কেন্দ্রের নির্মান কাজে অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেছেন বিদ্যালয় কতৃপক্ষ। ঠিকাদারী প্রতিষ্টানের তদারকীর দায়িত্ব নিয়োজিত ইঞ্জিনিয়ার ( ০১৭৯৭৭৮৪৬৯) মোবাইল নংম্বারে সংযোগ পাওয়ার পরও রিসিব না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এব্যপারে জানতে চাইলে উখিয়া উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, রত্মাপালং সরকারী প্রাথমিক বিদ্যালয় কাম আশ্রয় কেন্দ্র নির্মান কাজটি ধীরগতিতে বাস্তবায়ন হচ্ছে। এর কারণ দায়িত্ব প্রাপ্ত মূল ঠিকাদার কাজ না করে সাব ঠিকাদারকে নির্মান কাজে দায়িত্ব দেওয়ায় এ সমস্যাটি সৃষ্টি হয়েছে। বেইজ ঢালায় না করায় শিক্ষার্থীদের চরম দূর্ভোগ হচ্ছে বলে স্বীকার করেন। বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে অবহিত করছেন বলে জানিয়েছেন উপজেলা প্রকৌশলী।

পাঠকের মতামত

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...
Single Page Footer