প্রকাশিত: ১৬/০৪/২০১৭ ৮:০৬ পিএম

ডেস্ক রিপোর্ট::

উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের উপ নির্বাচন ১৬ই এপ্রিল রবিবার শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে তালা মার্কা সমর্থিত সেলিম কায়সার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে ৮জন প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ৪৩৬ ভোট পেয়ে মো: সেলিম কায়সার (তালা) বেসরকারি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি গোপাল বড়–য়া পেয়েছেন ৩১৬ ভোট, মহিউদ্দিন (মোরগ) ২২৮ ভোট, আনোয়ার হোসেন (ভেনগাড়ি) ৭৭ ভোট, মোঃ শাহজাহান (ফুটবল) ৪৩, মো: মাহবুব উদ্দিন (আপেল) ৪, রশিদা বেগম (ঘুড়ি) ২ ও নুরুল কবির (পাকা) ০ ভোট পেয়েছেন। নির্বাচনে ১১২৩ ভোট সংগ্রহ হয়েছে। বাতিল হয়েছে ১৭ ভোট, অনুপস্থিত ২০০ ভোট। এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৩২৩ ভোট।

এর আগে সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈন উদ্দিন জানান, ভোটাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। নির্বাচনে কোন প্রকার দলীয় প্রভাব বা বিশৃঙ্খলা সৃষ্টি না হওয়াতে নির্বাচন কমিশনার একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছেন।

উল্লেখ্য গত ১৮ ডিসেম্বর নির্বাচিত ইউপি সদস্য নুরুল হক মনুর আকস্মিক মৃত্যুতে মেম্বার শুন্য হয় উপজেলার রত্নাপালং ইউনিয়ন।

পাঠকের মতামত

১৯৭ কোটি টাকার নিরাপত্তা প্রকল্প অকার্যকর, ঝুঁকিতে ৩৩ রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা জোরদারে প্রায় ১৯৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণ ...

‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’— ফেসবুকে পোস্টের পর কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’ লিখে স্ট্যাটাস দেওয়ার পাঁচ ঘণ্টার ...

রোহিঙ্গা শিবিরের মাটিতে মিলেছে মাইক্রোপ্লাস্টিক কণা, কেজিতে গড়ে ১০৪টি!

বাংলাদেশের কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরের মাটিতে মাইক্রোপ্লাস্টিক দূষণের মাত্রা ও পরিবেশগত ঝুঁকি নিয়ে গবেষণা করেছেন ...