প্রকাশিত: ১৬/০৭/২০১৯ ২:৫৩ পিএম , আপডেট: ১৬/০৭/২০১৯ ২:৫৪ পিএম

সংবাদদাতা:
উখিয়ার রত্নাপালংয়ে পুলিশের অভিযানে চোলাই মদসহ তিন যুবককে আটক হয়েছে।

সোমবার বিকালে রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালং পুরাতন বাজারে এ অভিযান চালানো হয় বলে জানান ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার।

আটকরা হল, রত্নাপালং ইউনিয়নের মধ্যরত্না গ্রামের অনাথ বড়ুয়ার ছেলে ঝিনুক বড়ুয়া (২০) ও একই গ্রামের লোকনাথ বড়ুয়ার ছেলে তাজেল বড়ুয়া (২৭)। তবে আটক অন্যজনের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, আটকরা চিহ্নিত মাদক ব্যবসায়ি। তাদের বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, সোমবার বিকালে ভালুকিয়া পালংয়ের পুরাতন বাজারে মাদকের চালান লেনদেনের জন্য ৫/৬ জন লোক জড়ো হয়েছে খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় ঘটনাস্থলে পৌঁছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে ২/৩ জন লোক দৌঁড়ে পালিয়ে যেতে সক্ষম হলেও ৩ জনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, ” এসময় আটকদের সঙ্গে থাকা ছোট একটি বস্তা খুলে পাওয়া যায় ৫ বোতল ( ৬/৭ লিটার ) চোলাই মদ। মদের বোতলগুলো পার্শ্ববতী ঘুমধুম ইউনিয়নের চাকমাপল্লী থেকে এনে লেনদেন করা হচ্ছিল বলে আটকরা স্বীকারোক্তিতে জানিয়েছে। ”

ওসি বলেন, আটকরা চিহ্নিত মাদক ব্যবসায়ি। আটকদের বিরুদ্ধে মাদক আইনে ৩ টি মামলা রয়েছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান নুরুল ইসলাম।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...