প্রকাশিত: ২০/০৮/২০২০ ৪:৩৬ পিএম

রিদুয়ানুর রহমান:
উখিয়া সদরের সেবা ফার্মেসীর স্বত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী, পশ্চিমডিগলিয়াপালং গ্রামের মৌলভী মরহুম আলি আহমদের পুত্র ওসমান গণি আর নেই।

আজ বৃহষ্পতিবার বিকাল ৩টা ১০ মিনিটের সময় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সুত্রে জানা যায়, আজ রাত ১০টায় উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে এবং জামে মসজিদের কবরস্থানে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক সন্তান ও বহু গুণগ্রাহী রেখে যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের আত্মীয় জাহেদুল ইসলাম জুয়েল।

পাঠকের মতামত

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...

উখিয়ায় ইয়াবা উদ্ধার নিয়ে রহস্য, পুলিশের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা। কক্সবাজারের উখিয়ার খ্যাংখালী স্টেশন পেরিয়ে কিছুটা সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামায় ...