প্রকাশিত: ০৩/০৫/২০২১ ৯:৩২ পিএম , আপডেট: ০৩/০৫/২০২১ ৯:৩৫ পিএম

শফিক আজাদ::
উখিয়ার সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ে মাঠে সরকারি ভবন নির্মাণকে কেন্দ্র করে রোববার উশৃংখল জনতা কর্তৃক প্রশাসনের গাড়ি ভাঙচুর , সরকারি কাজে বাধা প্রদান ও স্কুল শিক্ষকদের ওপর হামলার ঘটনায় থানায় পৃথক ৩ টি মামলা দায়ের করা হয়েছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সঞ্জুর মোরশেদ উখিয়া খবর’কে বলেন, রোববারের সংঘঠিত ঘটনায় পুলিশ, উপজেলা নির্বাহী অফিসার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে পৃথক ৩টি মামলা করেছে। মামলা এজাহার নামীয় ৩৮জন সহ দেড় শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করা হয়েছে। এ ঘটনায় সোমবার সন্ধ্যা পর্যন্ত ৬ জনকে আটক করেছে পুলিশ। বাকী আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানিয়েছেন।

এদিকে ঘটনার পর থেকে প্রশাসনের গ্রেফতার আতঙ্কে সোনারপাড়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা পুরুষ শূণ্য হয়ে পড়েছে।

উল্লেখ্য যে, সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের স্কুল মাঠে সরকারি ভবন নির্মাণ করার জন্য সংশ্লিষ্ঠ ইঞ্জিনিয়ারসহ স্কুলের শিক্ষকরা উপস্থিত হয়ে খুঁটি স্থাপনের সময় আবু ছৈয়দ ফজলী ও মোহাম্মদ হোসনের নেতৃত্বে একদল উশৃংখল জনতা স্কুল শিক্ষকদের উপর হামলা চালায়। এতে প্রধান শিক্ষকসহ ৩জন আহত হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ ও উখিয়া সহকারি কমিশনার (ভূমি) আমিমুল এহসান ঘটনাস্থলে গেলে সংঘবদ্ধ জনতা দুই কর্মকর্তার গাড়ীতে ইট-পাটকেল ছুড়ে সরকারি গাড়ীর গ্লাস ভাংচুর করে।
সুত্র:উখিয়া খবর

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...