রোহিঙ্গা ক্যাম্পে দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৮
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৮ এলাকায় দুটি সিএনজির সংঘর্ষে এক রোহিঙ্গা নিহত এবং আরও আটজন আহত ...

ডেস্ক রিপোর্ট::
উখিয়া কেন্দ্রীয় আনন্দ ভবন বৌদ্ধ বিহারে ২ দিন ব্যাপী কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হয়েছে।
বুধবার শেষ দিনে হাজার হাজার পূর্ণাত্বীদের সমাগমে পাতাবাড়ী বৌদ্ধ বিহার লোকারণ্য ছিল। বৌদ্ধ ধর্মালম্বীদের মধ্যে ছিল উৎসব আমেজ
এতে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী।
সংবর্ধিত অতিথি ছিলেন উখিয়ার সহকারী পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান।
উদ্ভোধক ছিলেন প্রজ্ঞাবোধি মহাথের।
একুশে পদকপ্রাপ্ত সত্যপ্রিয় মহাথেরের সভাপতিত্বে অনুষ্টিত উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত সুনন্দ প্রিয় মহাথের,ভদন্ত দিপংকর থের,ভদন্ত জ্যোতি প্রজ্ঞা, ভদন্ত লংকার,ভদন্ত শাসন প্রিয় থের,ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু, ডাঃ শংকর বড়ুয়া ও ডাঃ বি,সি বড়ুয়া ।
স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মিলন বড়ুয়া
সঞ্চালক ছিলেন, শুভঙ্কর বড়ুয়া।
দয়া করে নিউজটি শেয়ার করুন
পাঠকের মতামত