প্রকাশিত: ০৫/০৫/২০২১ ৯:০৩ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
উখিয়া উপজেলার নতুন সহকারী কমিশনার ভুমি (এসি ল্যান্ড) হিসাবে মো: তাজ উদ্দিন (১৮১১৫) কে নিয়োগ দেওয়া হয়েছে। চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খন্দকার জহিরুল ইসলাম গত ৩ মে ২৫৪ নম্বর স্মারকে জারীকৃত এক প্রজ্ঞাপনে মো: তাজ উদ্দিন সহ একই পদমর্যাদার ৬ জন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভুমি) হিসাবে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলায় পদায়ন করেন।

উখিয়ার নতুন এসি ল্যান্ড হিসাবে নিয়োগ পাওয়া মো: তাজ উদ্দিন বর্তমানে বান্দরবান জেলার থানচি উপজেলার এসি ল্যান্ড হিসাবে দায়িত্ব পালন করছেন। তাঁর নিজের বাড়ি যশোর জেলায় এবং শ্বশুর বাড়ি রংপুর জেলায়।

এদিকে, উখিয়া উপজেলার বর্তমান সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ আমিনুল আহসান খান’কে (১৮৮৩৭) কে প্রধান তথ্য কমিশনারের একান্ত সচিব হিসেবে গত ২১ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন মূলে তথ্য কমিশনে বদলী করা হয়। বদলী হওয়া উখিয়া উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ আমিনুল আহসান খান ২০১৯ সালের ১ অক্টোবর উখিয়াতে যোগদান করেছিলেন।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...