উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫/১০/২০২২ ৮:০১ পিএম

বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হল শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সম্পাদক পদে মনোনিত হয়েছেন জালিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগ এর সাবেক সাধারণ সম্পাদক সোলতান আহমেদের কনিষ্ঠ পুত্র সাখাওয়াত হোসেন তুহিন।
গত (১৪ অক্টোবর ২০২২) সন্ধায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এবং হল শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত সংবাদা বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সহ-সম্পাদক মনোনিত হওয়ার তিনি হল শাখা ছাত্রলীগের সভাপতি তানভীর শিকদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি আরো বলেন ‘ বঙ্গবন্ধুর ছাত্রলীগের সঠিক ধারার রাজনীতিতে যুক্ত থেকে জাতি গঠনে বলিষ্ঠ অবদান রেখে দেশ মাতৃকার জন্য নিজেকে একজীবন উৎসর্গ করতে চাই।

বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত হলের কমিটিতে স্থান পাওয়ায় আমি গর্ববোধ করছি। দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে রাজপথে নিজেকে সদা জাগ্রত রাখবো।

তুহিনের পদ প্রাপ্তিতে এলাকার সজ্জন মহলে আনন্দ বিরাজ করছে।

উল্লেখ্য সাখাওয়াত হোসেন তুহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র।
তার গ্রামের বাড়ি কক্সবাজার জেলার উখিয়ার জালিয়া পালং ইউনিয়নে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...