প্রকাশিত: ০৮/০৬/২০২০ ৬:৩২ এএম

এম.কলিম উল্লাহ, উখিয়া:
উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ৭ নং ওয়ার্ড নিবাসী রুমখাঁ বড়বিল উসমান বিন আফফান (রাঃ) মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মাহমুদুল হকের দ্বিতীয় সন্তান, তরুণ আলেম হাফেজ মাওলানা রিদওয়ান (২০) হৃদয় রোগে আক্রান্ত হয়ে আজ রাত ৯:৩০ মিনিটের সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুম হাফেজ মাওলানা রিদওয়ান দীর্ঘ দিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা যায়।

আগামীকাল সকাল ১১ঘটিকার সময় হলদিয়া ইউনিয়নের রুমখাঁ বড়বিল উসমান বিন আফফান (রাঃ) মাদ্রাসার মাঠে মরহুম হাফেজ মাওলানা রিদওয়ানের নামাজে জানাজা অনুষ্ঠিত হইবে।

তরুণ আলেমের মৃত্যুতে এলাকায় শোকের মাতম বইছে। মরহুমের পিতা অসুস্থ হাফেজ মাওলানা মাহমুদুল হক ছেলের শোকে আত্মহারা।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer