প্রকাশিত: ১৬/০৪/২০১৭ ১:১৭ পিএম , আপডেট: ১৬/০৪/২০১৭ ১:১৮ পিএম

নিউজ ডেস্ক::

উখিয়া উপজেলার ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকা চলন্ত ট্রাকে হৃদযন্ত্র বন্ধ হয়ে ড্রাইভারের মৃত্যু হয়েছে।  ১৫ এপ্রিল শনিবার দুপুর আড়াইটার সময় এ ঘটনা ঘটে। মৃত্যুবরণকারী ড্রাইভার হচ্ছে- টেকনাফ থানার বাহারছড়া ইউনিয়ন বড় ডেইল পাড়া গ্রামের আবু তাহের এর ছেলে রশিদ আহাম্মদ প্রকাশ বলি রশিদ ড্রাইভার (৫০)।

নিহতের ছেলে হাফেজ মোঃ ইয়াছের জানান, উখিয়া জালিয়াপালং ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার শামশুল আলম এর মালিকানাধীন মহিষ নিয়ে তার পিতা ড্রাইভার রশিদ আহমদ টেকনাফ থেকে পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৪-৬৯৯৭) চালিয়ে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নে আসার পথে ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক নামক এলাকায় আকস্মিক হৃদযন্ত্র বন্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। তিনি ইতিপূর্বেও কয়েক বার স্ট্রোক করেছিলেন।

ইনানী পুলিশ ফাঁড়ির এসআই ছোটন চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহত ড্রাইভারের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

পাঠকের মতামত

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer