প্রকাশিত: ০৬/০৯/২০১৯ ১০:৩১ পিএম , আপডেট: ০৬/০৯/২০১৯ ১০:৪৩ পিএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের উত্তর বড়বিল গহিন অরণ্যে ৪টি দেশীয় অস্ত্র ও গোলা-বারুদসহ বিপুল পরিমাণ সামরিক বাহিনীর পোশাক উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এসব অস্ত্রসামগ্রী উদ্ধার করা হয়।

জানা গেছে, উপজেলার দুর্গম এলাকা হলদিয়া ইউনিয়নের বড়বিল গ্রামটি অনেকটা সন্ত্রাসীদের আস্তানা হিসেবে খ্যাত। বিশেষ করে এলাকাটি পার্বত্য অঞ্চলের নিকটবর্তী হওয়ায় পাহাড়ি সন্ত্রাসীদের বিচরণ ছিল এই গ্রামে।

স্থানীয় এলাকাবাসীর গোপন তথ্যের ভিত্তিতে উখিয়া থানার ওসি আবুল মনসুরের নেতৃত্বে এ এস আআই শামীম সহ একদল পুলিশ ঘটনাস্থল হলদিয়া উত্তর বড়বিল পাহাড়ি অঞ্চলের বাঁশঝাড়ের ভেতরে মাটিতে পুঁতে রাখা অবস্থায় ৪টি দেশীয় অস্ত্র, কার্তুজ রাইফেল ৪টি, দেশীয় অস্ত্রের কার্তুজ ২টি, আনসার পোশাক ৩ সেট, সামরিক বাহিনীর পোশাকের ন্যায় ২ সেট, আনসার ক্যাপ ৪টি, ব্লেড ১ জোড়া, পিটি শো ১ জোড়া, ৩ জোড়া মোজা উদ্ধার করা হয়।

উখিয়া থানার ওসি আবুল মনসুর জানান, এ ঘটনায় পুলিশ সন্ত্রাসীদের আটকের চেষ্টা চালাচ্ছে। তবে এখন পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

https://www.facebook.com/ukhiyanewsdotcom/videos/394093781299525/

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer