প্রকাশিত: ০৩/১০/২০১৮ ১০:৫৬ এএম , আপডেট: ০৩/১০/২০১৮ ১২:৫০ পিএম

লোহাগাড়া প্রতিনিধি – লোহাগাড়ায় বিশেষ অভিযান চালিয়ে দু’মাদক পাচারকারীসহ ৩ জনকে গ্রেফকার করেছে পুলিশ। গত ১ অক্টোবর সোমবার দিনগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ১ হাজার পিচ ইয়াবাসহ ২ জন ও অপরজন গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী বলে জানান লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হল কক্সবাজারের উখিয়া টিএন্ডটি গুচ্ছ গ্রামের জাফর আলমের পুত্র মোঃ নুরুল আবছার ও একই এলাকার মৃত নুরুল কবিরের পুত্র মোঃ ইয়াছিন আরাফাত। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি খানদিঘী এলাকায় দূরপাল্লার বাসে তল্লাশী চালিয়ে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। অপরজন উপজেলার রশিদার পাড়ার মনির আহমদের পুত্র মোঃ সাইফুল ইসলাম। তাকে গ্রেফতারী পরোয়ানামূলে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

থানা সূত্রে প্রকাশ, ইয়াবা পাচারকারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মামলা রুজু করা হয়েছে। ২ অক্টোবর মঙ্গলবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...