উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫/০৭/২০২৪ ৫:২৪ পিএম

কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মেইন-ব্লক-সি ও সাব-ব্লক-সি/৬ এ এ অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, ওই ক্যাম্পের নুর ছালামের ছেলে মোহাম্মদ জুবায়ের (২৬), একই ক্যাম্পের মেইন-ব্লক-ডি, সাব-ব্লক-ডি/২ এর সোনা মিয়ার ছেলে মোহাম্মদ শফিক (৩৩)।

আরও পড়ুন: মিয়ানমারের বিজিপির ২ সদস্য ও ৩১ রোহিঙ্গা বোঝাই সিটওয়েগামি ট্রলার সেন্টমার্টিনে

অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালানো হয়। ক্যাম্পটির মেইন-ব্লক-সি, সাব-ব্লক-সি/৬ ও মেইন-ব্লক-ডি, সাব-ব্লক-ডি/২ থেকে দুইজন রোহিঙ্গাকে তাদের শরীরে অভিনব কায়দায় লুকানো অস্ত্রসহ গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি ওয়ান শুটার গান, ৩ রাউন্ড রাইফেলের গুলি, ৫ রাউন্ড রাইফেলের গুলির খোসা ও ২টি শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের অস্ত্রসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এপিবিএনের এই কর্মকর্তা

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...