উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১/০২/২০২৫ ৬:৩৮ এএম

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে দুটি ঘরে ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতের গুলিতে চারজন গুলিবিদ্ধ হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার কুতুপালং ২০-এক্সটেনশন ক্যাম্পের বি-২ ব্লকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন আব্দুল মাজেদের ছেলে সামসুল আলম (৪৫), তাঁর ছেলে আলাউদ্দিন (১২) এবং মেয়ে মর্জিনা (১৩) ও মরিয়ম (১০)।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ ভোরে উখিয়ার ২০-এক্সটেনশন নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-২ ব্লকের বাসিন্দা হাসিনা বেগমের ঘরে ৮-১০ জনের একদল ডাকাত প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে ৭০ হাজার টাকা লুট করে।

এরপর তাঁর বোন সাজেদা বেগমের পার্শ্ববর্তী ঘরে প্রবেশ করে ৮৬ হাজার টাকা লুট করে পালিয়ে যাচ্ছিল। এ সময় প্রতিবেশী সামসুল আলমসহ অন্যরা এগিয়ে এসে ডাকাত দলকে আটকানোর চেষ্টা করে।

এতে ডাকাতদের এলোপাতাড়ি গুলিতে চারজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন হাসপাতালে ভর্তি করেছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছেন।

মোহাম্মদ সিরাজ আমীন আরও বলেন, ঘটনার খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছার আগেই ডাকাত দলের সদস্যরা পালিয়ে যান। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...