টুপটুপে আগুন লাগার পর মালিকের পোষা কুকুর-বিড়ালসহ বেরিয়ে যায় ১৯ কর্মী
শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টা, রান্নাঘরের গ্যাসের চুলায় চা বসিয়ে ঘুমিয়ে পড়েন টুপটুপ রেস্ট্রো ...

বিশেষ প্রতিবেদক::
কক্সবাজারের উখিয়া-টেকনাফে লকডাউন বাস্তবায়নে বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরিধান, সরকারি নিষেধাজ্ঞা ও বিধিবিধান প্রতিপালনের উদ্দেশ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৪জনকে ২৪ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।
(আজ) রোববার বিকেল ৩টা থেকে রাত সাড়ে আটটার পর্যন্ত উখিয়া-টেকনাফে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। উখিয়ায় ২৭জনকে ১৪ হাজার ২০০টাকা এবং টেকনাফে ৭জনকে ১০ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।
এ তথ্যটি নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিজাম উদ্দিন আহমেদ এবং টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজ চৌধুরী।
পাঠকের মতামত