উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১/১১/২০২৩ ১১:২৮ পিএম
মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম (ফাইল ছবি)

সাবেক মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলম আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

প্রকাশ্য আলোচনায় না আসলেও অনেক আগে থেকেই গুঞ্জন ছিলো, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে উখিয়া-টেকনাফ তথা কক্সবাজার -৪ আসন থেকে তিনি মনোনয়ন চাইবেন।

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহের শেষ দিনে সত্য হলো সেই গুঞ্জন। জানা গেছে, বিদেশে অবস্থান করা শফিউল আলমের পক্ষ থেকে তার ভাই সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন। শফিউল আলম বিশ্ব ব্যাংকের পরিচালক হিসেবে আমেরিকায় দায়িত্ব পালন করছেন। এদিকে সাবেক মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলমের মনোনয়ন ফরম জমা দেয়ার পর উখিয়া -টেকনাফের আওয়ামীলীগের মনোনয়ন কে পাচ্ছে তা নিয়ে চলছে নানান হিসেব নিকেশ।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ ফার্মেসি কথিত ডাক্তার দিয়ে চিকিৎসা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ফার্মেসির নামে চলছে নানা অনিয়ম। কুতুপালং, বালুখালী, থাইনখালী, লম্বাশিয়া, মরাগাছতলাসহ ক্যাম্পের ...

কক্সবাজার থেকে উড্ডয়নের পর বিমানের চাকা বিচ্ছিন্ন, ঢাকায় জরুরি অবতরণ

কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের একটি চাকা উড্ডয়নের পর বিচ্ছিন্ন হয়ে ...