উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫/০৪/২০২৩ ৯:৩৯ পিএম
রাতের রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীর গুলিতে রওশন আলী নামে এক সাব মাঝি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। নিহত মাঝি ক্যাম্প-১৩ এর ই-ব্লকের জালাল আহমেদের ছেলে। তিনি ওই ক্যাম্পের সাব মাঝির দায়িত্বে ছিলেন।

শনিবার (১৫ এপ্রিল) বিকালে উখিয়া বালুখালী ক্যাম্প-১৩ এর ই ব্লকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফারুক আহমেদ।

তিনি জানান, মাঝি বিকালে তার ক্যাম্পে নিত্যদিনের কাজে বাজারে অবস্থান করছিল। এ সময় ৬-৭ জন রোহিঙ্গা সন্ত্রাসী তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে। হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় আবার পেটে ছুরিকাঘাত করে।

এই পুলিশ কর্মকর্তা জানান, খবর পেয়ে রোহিঙ্গাদের সহযোগিতায় তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। ওই মাঝি ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীর কর্মকাণ্ডের বিরোধিতা করায় তাকে হত্যা করা হয়েছে ধারণা করছে পুলিশ।

এপিবিএনের মিডিয়া কর্মকর্তা আরও জানান, এ হত্যার ঘটনায় ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

উখিয়া ক্যাম্পে বাসিন্দা মোহাম্মদ ইকবাল দাবি করেন, রওশন উল্লাহ মাঝি ক্যাম্পে ‘আরসা’ বিরোধী হিসেবে সববসময় সোচ্চার ছিলেন। তাদের অপকর্মের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে সহযোগিতা করতেন। হয়তো সে কারণে আরসার লোকজন তাকে গুলি করে হত্যা করেছে। ক্যাম্পে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় রোহিঙ্গারা আতঙ্কের মধ্যে রয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে গত ডিসেম্বর পর্যন্ত ১৩১টি হত্যাকাণ্ড হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে গতকাল শনিবার পর্যন্ত আরও ২৭টি হত্যাকাণ্ড হয়।

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...