ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫/০৩/২০২৫ ৪:২১ এএম

উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় এসএসসি ২০০৭ ইং ব্যাচ এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৪ মার্চ (সোমবার) এশিয়ান হাইওয়ে সড়ক সংলগ্ন রসি হাউস রেস্টুরেন্টে ব্যাচের অর্ধশতাধিক বন্ধুরা এই আয়োজনে অংশ নেয়।
ইফতার পূর্ববর্তী বন্ধুদের মাঝে কুশল বিনিময়, স্মৃতি ধরে রাখতে গ্রুপ ছবি ও ভিডিও ধারণ করা হয়। এবং ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা শেষে দোয়া ও মোনাজাত শেষ করে অংশগ্রহণকরী সকল বন্ধুরা ইফতার করেন।
ইফতারের পরে মাগরিবের নামাজ আদায় করে সকলের অংশগ্রহণে সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করা হয়। আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে ঈদপূর্ণীমিলনী আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়। পরে সকল বন্ধুরা চা আড্ডায় মেতে উঠে এবং একে অপরের সাথে কুশল বিনিময় করে আয়োজনের সমাপ্তি ঘটে।
অংশগ্রহণকরী সকলে আয়োজনে জড়িত থাকা বন্ধুদের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...