নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২/০৯/২০২২ ৮:৪৮ পিএম , আপডেট: ২২/০৯/২০২২ ৮:৫৩ পিএম

উখিয়ায় চেক প্রতারণা মামলার হলদিয়াপালং ইউপির রুমকা নাপিতপাড়া এলাকার পিন্টু শর্মা নামে এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) কক্সবাজার আল ফুয়াদ হাসপাতাল সামনে থেকে গোপণ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উখিয়া থানার এসআই মোহাসীন তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত পিন্টু শর্মা উখিয়া উপজেলার রুমকা নাপিতপাড়ার উত্তর ধুরংখালী এলাকার আনন্দ শর্মার ছেলে।

জানা যায়, লিটন ধর নামে এক ব্যক্তি থেকে ৩ লক্ষ ৭৫ হাজার টাকার চেক জালিয়াতির অভিযোগে দায়েরকৃত মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিল।

উখিয়া থানা সূত্র জানায়, তার বিরোদ্ধে জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ, চেক প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে ভিন্ন ভিন্ন আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

উখিয়া থানার এসআই মোহসীন, পিন্টু শর্মা গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

উলেখ্য, যার সিআর মামলা নম্বর ১৫৯০/১৮ ও দায়রা নম্বর ২১১২/১৯।

পাঠকের মতামত

সীমান্ত নিরাপত্তায় পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি হচ্ছে রামু সেনানিবাস

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সীমান্ত নিরাপত্তা জোরদার, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও কৌশলগত সামরিক সক্ষমতা ...

বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতায় এগিয়ে যাওয়ার প্রত্যয়দৈনিক আজকের কক্সবাজার বার্তা গণমানুষের কন্ঠস্বর হয়েই থাকবে

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জেলার বহুল প্রচারিত দৈনিক আজকের কক্সবাজার বার্তার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ...
Single Page Footer