ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫/০৯/২০২৩ ৫:১০ পিএম , আপডেট: ১৫/০৯/২০২৩ ৬:৩৪ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে ৫০ হাজার ইয়াবাসহ একজনকে আটক করেছে র‍্যাব। র‍্যাবের দাবি, আটক ব্যক্তি একজন মাদক কারবারি।

আটক ব্যক্তি মো. বক্তার আহাম্মদ (৩৯), কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী পানবাজার এলাকার হাজী আব্দুল মজিদের ছেলে।

কক্সবাজারস্থ র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো: আবু সালাম চৌধুরী বলেন, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ ম্রাছাঅংচকপাড়া কমিউনিটি সেন্টার সামনে কতিপয় মাদক কারবারী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় উদ্দেশ্যে অবস্থান করছে এমন খবর পাওয়া যায়।

যার প্রেক্ষিতে বৃহস্পতিবার ভোরে কমিউনিটি সেন্টারের পূর্ব পাশে চাকডালা-নাইক্ষ্যংছড়ি পাকা রাস্তার উপর পৌঁছালে র্যা বের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ১ জন আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে তার হেফাজতে থাকা ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

“জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক মাদক কারবারী বেশ কিছু দিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ইয়াবার ব্যবসা করে আসছে। সে মাদকদ্রব্য ইয়াবা পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে নিজের হেফাজতে মজুদ করে থাকে।

পরবর্তীতে মজুদকৃত ইয়াবার চালান কক্সবাজারের উখিয়ায় বিক্রয়ের পাশাপাশি সে আর্থিকভাবে অধিক লাভবান হওয়ার জন্য নানাবিধ অভিনব পন্থায় উখিয়া থেকে বান্দরবানের বিভিন্ন জায়গায় নিয়ে ইয়াবা বিক্রয় করে আসছিল বলে জানায়।”

উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ আটক মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলেও জানায় র‍্যাব কর্মকর্তা।

উল্লেখ্য, আটক বক্তার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার ছিলেন। কক্সবাজার জার্নাল

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer