ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩/০২/২০২৩ ৭:৩১ এএম

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কক্সবাজার জেলা শাখার সমাজ কল্যাণ সম্পাদক ও উখিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, সদর হাসপাতালে চিকিৎসকের অবহেলায় নবজাতক মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন করেছে সংগঠনের নেতৃবৃন্দ।

রবিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল হাকিম নুকীর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সহ-সভাপতি রতন কান্তি দে, বিশিষ্ট সমাজ সেবক জহিরুল আলম কাজল, শহর সভাপতি সুজন তাহের, হারুনর রশীদ, চকরিয়া উপজেলা শাখার যুগ্ম আহবায়ক ফাহিম নুর নোবেল, উখিয়া উপজেলা শাখার সদস্য সচিব নুরুল আবছার চৌধুরী, সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা, হাসপাতালের অনিয়ম দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে ব‍্যবস্থাগ্রহণ এবং আগামী ২৮ ফেব্রুয়ারির মধ‍্যে বেবীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত‍্যাহার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী উচ্চারণ করেন।

মানববন্ধন শেষে কক্সবাজার জেলা প্রশাসকের মাধ‍্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...