উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৬/১১/২০২২ ২:৩৬ পিএম

র‍্যাব ১৫ এর সদস্যরা কক্সবাজার কলাতলী এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতি মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে।

র‍্যাব ১৫ এর হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে পরিচালনা করে কক্সবাজার জেলার সদর উপজেলার কলাতলী থেকে ডাকাত চক্রের উক্ত তিন সদস্যকে আটক করে।
আটককৃত আসামিরা হলেন মোহাম্মদ শফির বিল এলাকার আব্দুস সালামের পুত্র মোঃ তৈয়ব(৩৬),একই এলাকার কাদের হোসেনের পুত্র মোহাম্মদ আমিন প্রকশ বার্মাইয়া আমিন (৩৮),চোয়াংখালী এলাকার বদি আলমের পুত্র মোজাম্মেল (৩০)।
থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে মোহাম্মদ তৈয়ব, বামার্ইয়া আমিন ও মোজাম্মেলের নেতৃত্বে একটি সিন্ডিকেট এলাকায় বিভিন্ন অপকর্ম, ডাকাতি, সন্ত্রাসী কার্যকলাপ, জবরদখল করে আসছিল।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী মোহাম্মদ তৈয়ব আমিন প্রকাশ বার্মাইয়া আমিন, মোজাম্মেল হক গনের বিরুদ্ধে কক্সবাজার জেলার উখিয়া থানার *মামলা নং-৩০ তারিখঃ ০৮/১১/২০২২, জিআর নং-১৩৯২, ১৮৬০ সালের পেনাল কোড ৩৯৫/৩৯৭/৩৪ ধারা মোতাবেক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের সংক্রান্তে পূর্বের মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে র‍্যাবপ্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, আসামিদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...