ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/১২/২০২৪ ১০:৩১ পিএম

উখিয়ায় জালিয়াপালং ইউনিয়ন পরিষদে হতদরিদ্র উপকারভোগীদের চাল বিতরণ না করে বিক্রির উদ্দেশ্যে মজুদ করার অভিযোগ উঠেছে। বিষয়টি নজরে আসলে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে গুদামে তালা দিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার(২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন জালিয়াপালং ইউনিয়ন পরিষদ পরিদর্শন করে অতিরিক্ত চাল মজুদ রাখার বিষয়ে পরিদর্শন করে এক ওয়ার্ডে বিতরণ না করা চাল আগামী রবিবার বিতরণ করার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন তিনি।

জানা যায়, জালিয়াপালং ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন ধ‌রে সরকারি চাল বিক্রি কর‌ছে একটি চক্র। হতদ‌রিদ্রদের মা‌ঝে ঠিকমতো বিতরণ না করে কা‌লোবাজা‌রি করার জন্য একটি রুমে মজুদ ক‌রে রাখ‌তো উপকারভোগীদের বরাদ্দ থেকে আত্মসাত করা চাল। প‌রে সেখা‌ন থে‌কে ট্রাক‌যো‌গে দে‌শের বি‌ভিন্ন খাদ্য গোডাউন ও চা‌লের ডিলার‌দের কা‌ছে বি‌ক্রি কর‌তেন।

স্থানীয়রা জানান,”৮টি ওয়ার্ডের চাল বিতরণ শেষে ১ ওয়ার্ডের চাল বাদে অতিরিক্ত আরও সাড়ে ৫শ বস্তা চাল মজুদ রাখা হয়। যা হতদরিদ্রদের মাঝে বিভিন্ন অজুহাতে বিতরণ না করে মজুদ করে রাখা হয়েছিলো। পরিষদে এরকম অনিয়ম রুখে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।”

জালিয়াপালং ইউনিয়ন ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালামের কাছে জানতে চাইলে তিনি জানান,”বিতরণের চেয়ে অতিরিক্ত কিছু চাল মজুদ ছিলো যার বিষয়ে চেয়ারম্যান জানবেন বলে জানান। সৌজন্যে, কক্সবাজার জার্নাল

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...