নগদ টাকাসহ ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট 

উখিয়ার কোটবাজারে ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮/০১/২০২৫ ১০:২৬ এএম , আপডেট: ০৮/০১/২০২৫ ১০:২৭ এএম

উখিয়া উপজেলার বাণিজ্যিক রাজধানী কোটবাজারে ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। এতে নগদ আড়াই লাখ টাকাসহ ৫০টি স্মার্টফোন চুরি হয়। যার আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষাধিক টাকা।  

৭ ই জানুয়ারি মঙ্গলবার ভোর রাতে কোটবাজারের চৌধুরী মার্কেটের নিচ তলার ফরিদ টেলিকমে এই ঘটনা ঘটে।

ফরিদ টেলিকমের স্বত্বাধিকারী আশেক উল্লাহ জানান, সোমবার রাতে দোকানের শাটারের সংস্কার কাজ করে রাত আনুমানিক ৩ টায় দোকান বন্ধ করে চলে যায়। মঙ্গলবার সকালে দোকানে এসে  তালা ভাঙ্গা অবস্থায় দেখলে সিসিটিভি ফুটেজ দেখে চুরির ঘটনা নিশ্চিত হই। দোকানে ক্যাশে রক্ষিত নগদ দুই লাখ ৫ হাজার টাকাসহ বিভিন্ন ব্র্যান্ডের ৫০ টি স্মার্টফোন চুরি হয়েছে। স্মার্টফোনগুলোর আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ ৩৫ হাজার টাকা। চুরির ঘটনায় উখিয়া থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তিনি চুরির রহস্য উদঘাটনে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

কোট বাজার বণিক কল্যাণ সমবায় সমিতির নবনির্বাচিত সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার জানান, বাণিজ্যিক স্টেশনে কোটবাজারে ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙ্গে চুরির ঘটনা ব্যবসায়ীদের মালামালের নিরাপত্তা নিশ্চিতের আশংকা দেখা দিয়েছে। দ্রুতই চুরির ঘটনা উদঘাটনের মাধ্যমে ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে প্রশাসনের প্রতি দাবি জানান।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফ হোসাইন জানান, এই ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...