উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৭/০২/২০২৫ ১০:১৫ এএম

কক্সবাজারের উখিয়ায় রমজান সামনে রেখে এবং বিএসটিআইয়ের অনুমোদনহীন চানাচুর, বিস্কুট ও কেক পণ্যের উৎপাদন, ওজন কম দেওয়া সহ ভেজাল পণ্য তৈরি ও বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৬ ফেব্রুয়ারী) বিকালে উখিয়া সদর, কুতুপালংয়ে এই ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিন। বিএসটিআই কক্সবাজার জেলার কর্মকর্তা শিমু বিশ্বাস, সহকারী পরিচালক (সিএম) রঞ্জিত কুমার মল্লিক।

উপজেলা প্রশাসন সূত্রে জানাজায়, উখিয়া সদর ‘মেসার্স জনি ফুড প্রোডাক্টসে’ নামের প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় চানাচুর পণ্য উৎপাদন এবং বাজারজাত করণের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়৷
কুতুপালং বাজারের ‘মেসার্স ফাইভ স্টার আনন্দ ফুড’ নামের প্রতিষ্ঠানে অনুমোদনহীন বিস্কুট ও কেক পণ্যের উৎপাদন এবং বাজারজাত করণের অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা এবং উখিয়া সদর ‘মেসার্স সৌদিয়া ট্রেডার্স’কে অনুমোদনহীন লিটার মেজার্স ব্যবহার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়৷

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিন উখিয়া বার্তাকে জানান, বুধবার দুপুরে উখিয়া সদর ও কুতুপালং বাজারের অনুমোদনহীন পণ্য তৈরি ও বিক্রির দায়ে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷ রমজান সামনে রেখে অবৈধ ও ভেজাল পণ্য তৈরির ও বিক্রিকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে৷

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...