উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৩/০৯/২০২৩ ২:৫৮ পিএম , আপডেট: ০৩/০৯/২০২৩ ৩:৩৫ পিএম

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত ৪ বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণের সাথে জড়িত এক রোহিঙ্গা নারীসহ ৩ জনকে আটক করা হয়।

রোববার দুপুর সাড়ে ১২টায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার( উখিয়া সার্কেল) মোঃ রাসেল।

তিনি জানান, গেলো বুধবার সকাল ১১টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৬ থেকে ২০ টাকার লোভ দেখিয়ে রোহিঙ্গা শিশু রায়হানকে অপহরণ করে। অপহৃত শিশুকে নিয়ে যায় টেকনাফ মোছনি রেজিস্ট্রার ক্যাম্পের পিছনের গহীন পাহাড়ে। তারপর শিশুকে মারধরের শব্দ শুনিয়ে পরিবার থেকে ২ লাখ টাক্র মুক্তি দাবী অপহরণকারীরা।

বুকের দুধ খাইয়ে নবজাতক নিয়ে পালান নারী, পরে উদ্ধারবুকের দুধ খাইয়ে নবজাতক নিয়ে পালান নারী, পরে উদ্ধার
পরে উখিয়া থানা পুলিশ শিশু অপহরণের বিষয়টি জানার পর টেকনাফের জামতলী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মূল অপহরণকারী সাদেককে আটক করে।

পরে সাদেকের কাছ থেকে তথ্য নিয়ে মোছনি ক্যাম্প থেকে রোহিঙ্গা শিশু রায়হানকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনার সাথে জড়িত এক রোহিঙ্গা নারীসহ আরো একজনকে আটক করা হয়।

রোববার উদ্ধার হওয়া শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ জানায়, অপহরণকারী সাদেক মোহাম্মদ ফায়সাল ও রুকসানার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

পাঠকের মতামত

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...
Single Page Footer