উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৩/০৯/২০২৩ ৭:১৮ পিএম

কক্সবাজারের উখিয়ায় নাগরিকদের মধ্যে উন্নতমানের জাতীয় পরিচয় পত্র (স্মার্ট কার্ড) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর ) সকালে উখিয়া উপজেলা অডিটোরিয়াম হল রুমে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন চট্রগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী৷

প্রধান অতিথির বক্তব্যে চট্রগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, এই স্মার্ট কার্ডের মাধ্যমে নাগরিকগণ নানান ধরনের আধুনিক মানের সেবা পাবেন। এই কার্ডটি একজন নাগরিকদের জীবন থেকে মৃত্যু পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ৷

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,
জেলা নির্বাচন অফিসার এস এম শাহাদাত হোসেন, উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

এ সময় বক্তারা তাদের বক্তব্যে স্মার্ট কার্ডের নানান সুবিধাগুলো সাধারণ মানুষের মাঝে তুলে ধরেন।

উপজেলার ৫ টি ইউনিয়নে ১ লাখ ২২ হাজার স্মার্ট জাতীয় পরিচয়পত্র ধাপে ধাপে বিতরণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ইরফান উদ্দিন ও অতিরিক্ত দায়িত্বে থাকা নির্বাচন কর্মকর্তা বেদারুল আলম৷

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...