উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯/০৯/২০২৩ ৩:২৬ পিএম , আপডেট: ১৯/০৯/২০২৩ ৩:৪১ পিএম

নতুন স্মার্ট কার্ড পাচ্ছে উখিয়া উপজেলার ১লাখ ১২হাজার ভোটার। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে বিতরণের আনুষ্ঠানিকতা।

সোমবার(১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে স্মার্ট কার্ড বিতরণ বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ইরফান উদ্দীন বলেন,” সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের উপস্থিতিতে আগামী ২৩ সেপ্টেম্বর ১লাখ ১২হাজার ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলার পাঁচ ইউনিয়নের এসব ভোটারদের নতুন স্মার্ট কার্ড বিতরণ করা হবে।”

তিনি আরও বলেন,”স্মার্ট কার্ড হচ্ছে স্মার্ট জাতীয় পরিচয়পত্র। এটি বর্তমান সরকারের অনন্য একটি উদ্যোগের বাস্তবায়ন। আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে সবার হাতে হাতে পৌঁছে যাচ্ছে স্মার্ট নাগরিকের পরিচয় স্মার্ট কার্ড। সুত্র: কক্সবাজার জার্নাল

পাঠকের মতামত

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...