জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৭/০৯/২০২৩ ৭:৫৫ এএম

কক্সবাজারের উখিয়ায় টেকসই বন ও জীবিকায়ন কর্মসূচির বনায়ন কার্যক্রম পরিদর্শন করেছেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোহাম্মদ আমীর হোসাইন চৌধুরী। পরিদর্শনকালে প্রধান বন সংরক্ষক বলেছেন, প্রাণী ও পরিবেশের ভারসাম্য সুরক্ষায় বনের প্রয়োজন। একইভাবে আত্মসামাজিক উন্নয়নেও বনজ সম্পদের অবদান রয়েছে।
তিনি আরও বলেন, হারিয়ে যাওয়া বিরল ও বিপন্ন প্রজাতির বনায়ন নিঃসন্দেহে বৈপ্লবিক পরিবর্তন সাধন করবে। বিশেষ করে বননির্ভরশীল জনগোষ্ঠীর জীবন যাত্রার মান উন্নয়নে সরকারের সুফল বনায়ন ইতিবাচক কর্মসূচি। এখানে বন নির্ভশীল জনগোষ্ঠীর জন্য বিকল্প আয় বর্ধন সুযোগ রয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) উখিয়া রেঞ্জের উখিয়া সদর বিটে সুফল প্রকল্পের ২০২২-২৩ সনে সৃজিত বিরল ও বিপন্ন প্রজাতির বাগান পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকতা মোঃ সরোয়ার আলম, রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম, বিট কর্মকর্তা সাজ্জাদ, রবিউলসহ ফরেস্টাররা উপস্থিত ছিলেন।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান, চলতি বছরে ১৮০ হেক্টর সুফল বনায়ন করা হয়েছে

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer