উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৬/১১/২০২৩ ২:২১ পিএম

কক্সবাজারের উখিয়ার সোনারপাড়া সৈকত থেকে স্থানীয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৬ নভেম্বর) সকালে সৈকত বালিয়াড়িতে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।

নিহত যুবক গোলাপ মোস্তফা (২৫), সোনারপাড়া এলাকার মো: আলীর ছেলে।

জানা গেছে, শুক্রবার (২৪ নভেম্বর) উখিয়ার সোনারপাড়া পয়েন্ট দিয়ে জেলেদের সাথে সাগরে গিয়ে সেখানেই নৌকা থেকে পড়ে যান গোলাপ মোস্তফা। পরে জেলেরা অনেক খোঁজাখুজি করে তাকে না পেয়ে ঘাটে ফিরে আসে।

স্থানীয়রা জানান, গোলাপ মোস্তফা পেশাদার জেলে ছিলেন না। নিখোঁজের দিন ভোরে বড়শি সহ ছোট নৌকা নিয়ে সোনারপাড়ার নৌঘাট থেকে অন্য জেলেদের সাথে সাগরে ভ্রমণ সহ শখের বসে মাছ ধরতে যান তিনি।

নৌকাটিতে নিখোঁজ গোলাপ মোস্তফাসহ চারজন ছিলেন, সাগরে বড়শির ছিপ ফেলে মাছ ধরছিলেন সবাই। এ সময় গোলাপ মোস্তফা ঘুমের ঘোরে হটাৎ নৌকা থেকে ছিটকে পানিতে পড়ে যান, এরপর খোঁজাখুজি করে তাকে না পেয়ে অন্য তিনজন নৌকাটি নিয়ে ঘাটে ফিরে আসে বলে জানা যায়।

স্থানীয় ইউপি সদস্য মৌলানা জালাল আহমেদ জানান, “গোলাপ মোস্তফা নিখোঁজ হওয়ার পর থেকে স্থানীয়রা দুইদিন ধরে স্পিড বোট আর মাছ ধরার নৌকা নিয়ে সাগরে উদ্ধার তৎপরতা চালিয়েছে। আজ সকালে তার মরদেহ মিলেছে।”

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামীম হোসাইন বলেন, “মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী হস্তান্তর করা হবে।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...