ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/০৫/২০২৩ ৭:০২ এএম

কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা ব্রিজসংলগ্ন উত্তর পাশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দেলোয়ার (৩৮) নামক এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক । ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকাল ১০ টার দিকে।

উখিয়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন কক্সবাজার অভিমুখী মোটরসাইকেল (কক্সবাজার ল ১১ – ৭৯৪৯) ও টেকনাফ অভিমুখী ড্রাম ডাম্পারের (চট্টমেট্রো ড ১১৪৮৭০) মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহত দেলোয়ার টেকনাফ উপজেলা মহেশখালীয়া পাড়ার মৃত নুর আহমদের পুত্র।
আহতরা হলেন রামু উপজেলার তুলাবাগান এলাকার লাল মিয়ার পুত্র আবু বক্কর (১৮) ও বাবুল (৪২)। তন্মধ্যে আবু বকরের অবস্থা আশঙ্কাজনক। ট্রাফিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করেছেন এবং আহতদেরকে হাসপাতালে ভর্তি করেন

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...