ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/০১/২০২৫ ৯:৩২ এএম

কক্সবাজারের উখিয়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠী রাখাইন সম্প্রদায়ের শিশুরা শিক্ষা-দীক্ষায় বঞ্চিত রয়েছে। ক্ষুদে শিক্ষার্থীদের জন্য রাখাইন জনগোষ্ঠীর কয়েক নেতা ছাড়া এগিয়ে আসার যেন কেউ নেই। সরকারি সহায়তা পেলে রাখাইন শিশুরা শিক্ষা-দীক্ষায় অনেক এগিয়ে যেত।
মংহ্লা নামে এক রাখাইন নেতা বলেন, শিক্ষা জাতির মেরুদ-। উখিয়ার জালিয়াপালং পাহাড়ের দূরবর্তী পাহাড়ি জনপদ মংহ্লা পাড়ায় গড়ে উঠেছে মহাপ্রজ্ঞা বিদ্যা নিকেতন। একটা সম্মিলিত মানবিক উদ্যোগ এটি। এখানে বিশেষ পুষ্টি ও আমিষের আয়োজনে যুক্ত ও এই উদ্যোগে অংশীদার সুবর্ণ ভূমি ফাউন্ডেশন। সঙ্গে রয়েছে শিক্ষকের নিয়মিত মাসিক সম্মানি। দিতে হয় ক্ষুদে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ।

মহাপ্রজ্ঞা এডুকেশন ফাউন্ডেশন এই উদ্যোগের সার্বিক সমন্বয় করছে। তিনি আরও বলেন, আসবাবপত্র এবং শ্রেণিকক্ষসহ একটি পরিপূর্ণ স্কুল নির্মাণ করার প্রচেষ্টা নেওয়া খুবই দরকার। মংহ্লা পাড়ার উদ্যোগী জুমিয়া জনপদের মানুষদের সঙ্গে আমাদের (মহাপ্রজ্ঞা এডুকেশন ফাউন্ডেশন) সংহতি চলমান থাকুক।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...