ওবাইদুল হক চৌধুরী, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১০/০৩/২০২৬ ৮:২৭ পিএম

কক্সবাজারের উখিয়ায় লাইসেন্স ছাড়া জ্বালানি তেল বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) বিকাল ৩টার দিকে উখিয়া উপজেলার পাতাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মেসার্স সেলিম স্টোর-কে পেট্রোলিয়াম আইন ২০১৬-এর ২০(১) ধারা অনুযায়ী ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রির দায়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় দোকানে মজুতকৃত তেল ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থাও গ্রহণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আসমা।

এদিকে একই দিনে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল ও গ্যাসের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে উখিয়া উপজেলার কোর্টবাজার এলাকায় একটি পেট্রোল পাম্পে পৃথক অভিযান পরিচালনা করা হয়।

এই অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।

অভিযানকালে পেট্রোল পাম্প মালিককে সরকার প্রদত্ত সকল নির্দেশনা মেনে চলার জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের অবৈধ মজুত ও অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...

ভুয়া এনআইডিতে রোহিঙ্গাদের পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন ফেরানোর চিন্তা

জালিয়াতির মাধ্যমে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের পর ওই পরিচয়ে পাসপোর্ট বানাচ্ছেন কক্সবাজারের আশ্রয়শিবিরের রোহিঙ্গারা। ...

নিরাপত্তা জোরদারে টেকনাফের হ্নীলায় হচ্ছে সেনা ক্যাম্প, চলছে স্থান নির্ধারণের কাজ

কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ও বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের ...