উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৪/০২/২০২৩ ২:৫৯ পিএম

কক্সবাজারের উখিয়া থানাধীন থ্যাংখালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১ লাখ ৩০ হাজার জাল টাকার নোটসহ দুইজন মহিলা গ্রেফতার করেছে র‍্যাব ১৫।

র‌্যাব-১৫ জানায়, হোয়াইক্যং সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল গত রবিবার গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানাধীন ০৫ নং পালংখালী ইউনিয়নস্থ থাইংখালী বাজারের উত্তর পাশে অভিযান পরিচালনা করে জাল টাকার ব্যবসায়ী দুইজন মহিলাকে আটক করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশী করে তাদের নিকট হতে ১ লাখ ৩০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন পালংখালী ইউনিয়নের রহমতের বিল গ্রামের রাশেদা বেগম (৩৫), স্বামী- আবুল বশর, ২। জোলেখা বেগম (২২), স্বামী- মোঃ জুবায়ের।

জিজ্ঞাসাবাদে তারা দুই সহোদর বোন পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশী জাল কারেন্সী নোট কক্সবাজার জেলার বিভিন্ন জায়গায় বিক্রয় ও লেনদেন করে আসছে মর্মে স্বীকার করে।

এ ব্যাপারে উখিয়া থানায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী ।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...