উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯/০৬/২০২৪ ৩:৪১ পিএম

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। বুধবার (১৯ জুন) দুপুরে উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার ভোর ও মধ্যরাতে পাহাড় ধসের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৯ জন রোহিঙ্গা ও একজন স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।

নিহতরা হলেন- ক্যাম্প-৯ ব্লক আই/৪ এর হোসেন আলী (৫০), আনোয়ারা বেগম (৪০), ব্লক আই/৯ এর মোহাম্মদ সালমান (৩), ক্যাম্প-১০ এর আব্দুল কালাম (৪৭), সেলিমা খাতুন (৪২), আবু মেহের (১৯), জয়নব বিবি (২০), ক্যাম্প- ৮ ব্লক বি-৪২ এর মো. হারেস (২), ক্যাম্প-১ ব্লক এফ/৫ এর পুতনি (৩৪) ও ১৪ নম্বর ক্যাম্প সংলগ্ন স্থানীয় বাসিন্দা মো. আব্দুল করিম (১২)।

আরও পড়ন:  প্রবল বর্ষণে রোহিক্যাম্পে পাহাড়ধসে নিহত ৯

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান বলেন, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উখিয়ার ৯ নম্বর ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটে। পরে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়।

‘বুধবার ভোরে ৮ ও ১০ নম্বর ক্যাম্পে পাহাড় ধসে মাটিচাপা পড়ে সাত জনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পর্যায়ক্রমে তাদের মরদেহ উদ্ধার করে।’ – যোগ করেন তিনি।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক আমির জাফর বলেন, অতিভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ধসের ঘটনা ঘটেছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer