ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/০১/২০২৫ ৪:২০ পিএম

কক্সবাজারের উখিয়ার থাইংখালী এলাকার একটি রেস্টুরেন্টের ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠেছে ‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে থাইংখালী বাজারের ঐ রেস্টুরেন্টের প্রবেশমুখে থাকা স্ক্রিনে এরকম স্লোগান দেখতে পায় স্থানীয়রা, যদিও সেসময় রেস্টুরেন্টটি বন্ধ ছিলো ।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন। এ ঘটনায় ঐ রেস্টুরেন্টের মালিক বেলাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে বলে জানান তিনি।

ওসি বলেন, ” সকালে ঘটনার তথ্য পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয় এবং কিভাবে স্ক্রিনে ঐ লেখা আসলো তা খতিয়ে দেখা হচ্ছে। ”

এর আগে ঢাকার ডিএনসি কার্যালয়,কমলাপুর স্টেশন, খুলনা রেলস্টেশনসহ কয়েকটি জেলায় সরকারি কার্যালয় কিংবা অধিদপ্তরের ডিসপ্লেতে নিষিদ্ধ ছাত্রলীগের স্লোগান ভেসে ওঠার অভিযোগ রয়েছে। সুত্র, টিটিএন

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...