উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১২/০৩/২০২৩ ৪:১২ পিএম

কক্সবাজারের উখিয়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মেলনে মিছিল নিয়ে আসার পথে মিনিট্রাক ভর্তি ২৭ জন রোহিঙ্গা’কে আটকিয়ে দিয়েছে উখিয়া থানার পুলিশ আজ রবিবার ১২ মার্চ সকাল ১১ টার দিকে উখিয়া সদর স্টেশনের ফরেস্ট রোডের মাথায় তাদেরকে আটকানো হয়।

উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ওকে উপজেলা যুবলীগের ত্রি বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে ।

আটককৃতরা উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা, তারা ক্যাম্পের নিরাপত্তা বেষ্টনী ফাঁকি দিয়ে অর্থের বিনিময়ে এক প্রার্থীর পক্ষে উখিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে চলমান সম্মেলনে অংশ নিতে এসেছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ক্যাম্প থেকে বেরিয়ে “পড়া রোহিঙ্গা বহনকৃত একটি গাড়ি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।”

পরবর্তী আইনি ব্যবস্থার তাদের কুতুপালং ক্যাম্প ইনচার্জ কার্যালয়ে হস্তান্তর করা হচ্ছে বলে জানান তিনি।

আটক হওয়া রোহিঙ্গারা বলেন” টাকা দেওয়ার কথা বলে আমাদের এখানে নিয়ে আসা হয়েছে। আমরা জানতাম না কেন আমাদের আনা হয়েছে।

এদিকে প্রায় নয় বছর পর উখিয়ায় অনুষ্ঠিত হচ্ছে উখিয়া উপজেলা যুবলীগের সম্মেলন। কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল প্রধান অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত হয়েছেন।

সম্মেলনে যুবলীগের সভাপতি পদে ৫ জন ও সাধারণ সম্পাদক পদে ১২ জন যুবলীগ নেতা সম্মেলনের কাউন্সিলে প্রতিদ্বন্দীতা করার জন্য নিজেদের প্রার্থীতা ঘোষণা করেছেন।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...