নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১/০২/২০২৫ ২:০৬ পিএম , আপডেট: ২১/০২/২০২৫ ৩:৩০ পিএম

কক্সবাজারের উখিয়ায় ভাড়া বাসা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার রাজাপালং ইউনিয়নের ঘিলাতলি এলাকার মফিজ আলমের ভাড়াবাসা থেকে যুবকের লাশটি উদ্ধার করা হয়৷ যুবকের নাম আলসাফ উদ্দিন মারুফ (১৮)৷ তিনি চট্টগ্রামের লোহাগড়ার দক্ষিণ সুকসুরীর এলাকার বাসিন্দা আলাউদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফ হোসাইন জানান, বৃহস্পতিবার উখিয়া সদর ঘিলাতলি এলাকায় একটি ভাড়া বাসা থেকে মারুফ নামের এক যুবকের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে কক্সবাজার মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...