ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/০৬/২০২৩ ৭:৪১ এএম

কক্সবাজারের উখিয়ায় দৈনিক যায়যায়দিনের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে। মঙ্গলবার (০৬ জুন) বিকেলে উখিয়া প্রেসক্লাবে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা শেষে কেক কাটার মাধ্যমে অনুস্টানটি শেষ হয়।

যায়যায়দিনের উখিয়া প্রতিনিধি ফারুক আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন, উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রতন দে, সাবেক সহ-সভাপতি গফুর মিয়া চৌধুরী, সদস্য জসিম উদ্দিন চৌধুরী, উখিয়া প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ওবায়দুল হক চৌধুরী আবু, উখিয়া অনলাইন প্রেস ক্লাবের সাবেক সম্পাদক পলাশ বড়ুয়া, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শফিউল শাহিন, সাবেক দপ্তর সম্পাদক মাহমুদুল হক বাবুল, কার্যনির্বাহী কমিটির সদস্য ফেরদৌস ওয়াহিদ , কক্সবাজার জার্নালের সম্পাদক আব্দুল্লাহ আল আজিজ,পালং টিভির সম্পাদক মোহাম্মদ ইয়াকিন,অনলাইন প্রেস ক্লাবের সদস্য আরাফাত চৌধুরী, মোহাম্মদ শহিদ, রেদুয়ান সোহাগ ও সংবাদকর্মী ওমর ফারুক অনুষ্ঠানে বক্তারা বলেন, দৈনিক যায়যায়দিন ষোল কোটি মানুষের জন্য প্রতিদিন -এ শ্লোগানে অবিচল থেকে পত্রিকাটি দীর্ঘদিন পাঠকপ্রিয়তা ধরে রাখতে পেরেছে। মানুষ যখন ভরসার জায়গা পায় না, তখন সংবাদপত্রের দিকে তাকিয়ে থাকে। অনেক সময় জনগণের পক্ষ নিয়ে সংবাদপত্র জনগণের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। সব শ্রেণী-পেশার মানুষের মুখপত্র হিসেবে দায়িত্ব পালন করছে যায়যায়দিন। সেই দায়িত্ববোধ থেকে প্রকাশনা শুরুর পর থেকে দৈনিক যায়যায়দিন সমাজের অসঙ্গতির কথা সাহসিকতার সাথে তুলে ধরছে। শুরু থেকে এখন পর্যন্ত পত্রিকাটি ক্ষুরধার লেখনি অব্যাহত রেখেছে। যায়যায়দিনকে সেই ধারাবাহিকতা বজায় রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

পাঠকের মতামত

প্রধানমন্ত্রীর হোটেল পরিচয়ে পর্যটককে হুমকি: সীগালের সেই ম্যানেজার কামরুল গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেল পরিচয়ে প্রতারণা ও পর্যটককে হুমকি দেয়ার ঘটনায় কক্সবাজারের তারকামানের হোটেল সীগালের ...

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...
Single Page Footer