ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/১১/২০২২ ৯:৪৪ এএম

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইক (অটোরিকশা) উল্টে মো. শামিম আহমেদ (২৫) নামের এক তরুণ নিহত হয়েছেন। রোববার বিকেলে উখিয়া জালিয়াপালংয়ের মনখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে।

শামিম আহমেদ পটুয়াখালী সদরের কড়িপাইকা এলাকার আলাউদ্দিনের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি ছিলেন। উখিয়ার ইনানী পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শামিম টেকনাফের বাহারছড়া ও উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের বিভিন্ন দোকানে প্রতিষ্ঠানের পানি সরবরাহের কাজ করতেন। রোববার বিকেলে একটি অটোরিকশায় পানির বোতল নিয়ে সরবরাহ করতে যাচ্ছিলেন তিনি। মনখালী এলাকায় এসে অটোরিকশাটি উল্টে যায়। এ সময় চালকের পাশের আসনে বসে থাকা শামিমের মাথায় রড ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর থেকে চালক পলাতক।

উখিয়ার ইনানী পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইদুল ইসলাম বলেন, নিহত তরুণের পরিবারের সঙ্গে যোগাযোগে করার চেষ্টা চলছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...

কক্সবাজারে এসপি কার্যালয়ের পাশেই ইয়াবার ডেরা, ১০ চালানে পাঠানো হয় ২০ লাখ ইয়াবা

কক্সবাজার শহরের বাহারছড়া পর্যটন নগরীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত। এখানে রয়েছে পুলিশ সুপার (এসপি) কার্যালয়, ...

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...