এইচ.কে রফিক উদ্দিন, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩/০৪/২০২৬ ১০:১৯ পিএম

উখিয়ায় বিদ্যুৎ সংকট ও চলমান তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে শিক্ষার্থীরা। লোডশেডিংয়ের কারণে ক্লাসরুমে স্বাভাবিক পরিবেশ না থাকায় পাঠদান ব্যাহত হচ্ছে। এতে করে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ কমে যাচ্ছে এবং অসুস্থ হওয়ার ঝুঁকিও বাড়ছে।

 

শিক্ষার্থীরা জানায়, দুপুরের সময় প্রচণ্ড গরমের কারণে শ্রেণিকক্ষে বসে থাকা কষ্টকর হয়ে পড়েছে।সারা দেশে জ্বালানি সংকটের কারণে উখিয়ায় বিদ্যুৎ কম সরবরাহ দেওয়ার কারণে ফ্যান বন্ধ থাকে, ফলে ঘেমে-নেয়ে একাকার হতে হয়। এমন পরিস্থিতিতে কার্যকরভাবে পাঠ গ্রহণ করা সম্ভব হচ্ছে না বলে তারা অভিযোগ করে।

 

অভিভাবকরাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, এই বিদ্যুৎ সংকট ও আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে সকাল শিফট চালু করা হলে শিক্ষার্থীরা কিছুটা স্বস্তিতে পড়াশোনা করতে পারবে।

 

উখিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, এ বিষয়ে মন্ত্রণালয় বা অধিদপ্তরের কোনো নির্দেশনা না থাকায় উপজেলা পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।

 

এদিকে শিক্ষার্থীরা দ্রুত সকাল শিফট চালুর দাবি জানিয়েছেন, যাতে তীব্র গরম ও বিদ্যুৎ সংকটের মধ্যেও স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা যায়।

পাঠকের মতামত

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...