উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬/১১/২০২৩ ৯:৩৮ এএম

কক্সবাজারের উখিয়ার পাইন্যাসিয়া এলাকায় নাশকতা মামলার প্রধান আসামী বিএনপি নেতা সুলতান মাহমুদকে গ্রেপ্তারে অভিযান চালানোর সময় হামলার শিকার হয়েছে র‌্যাব। এ হামলায় র‌্যাবের কয়েকজন সদস্য আহত হয়েছেন।

রোববার (৫ নভেম্বর) রাত ১০টায় উখিয়া জালিপালং পাইন্যাসিয়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, রোববার রাত ১০টার দিকে র‌্যাব ১৫-এর একটি অভিযানিক দল নাশকতা মামলার প্রধান আসামী উখিয়া বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদকে গ্রেপ্তার করতে যায়। এ সময় সুলতান মাহমুদের অনুসারীরা র‌্যাবের ওপর হামলা চালায়।

বিজ্ঞাপন

তবে বিএনপি নেতা-কর্মীরা দাবী করেছেন র‌্যাব তাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এসময় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানিয়েছেন তারা।

র‌্যাব ১৫-এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, ‘একটি নাশকতা মামলার প্রধান আসামীকে আমাদের (র‌্যাবের) একটি টিম গ্রেপ্তার করতে গেলে তার অনুসারীরা হামলা চালায়। পরে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।’

তবে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বলেছেন, র‌্যাবের উপর হামলার ব্যাপারে তারা এখনো কিছু জানেন না।
সৌজন্যে :ঢাকাপোষ্ট

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...