ডেস্ক নিউজ
প্রকাশিত: ০২/০১/২০২৫ ৩:৫৭ পিএম , আপডেট: ০২/০১/২০২৫ ৬:১১ পিএম
ছবি-প্রতীকী

কক্সবাজারের উখিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এরমধ্যে একজন বাংলাদেশী ও অপরজন রোহিঙ্গা। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গাড়ি দুইটি জব্দ করতে সক্ষম হয়। এ সময় বাস চালক পালিয়ে যায়।

নিহতরা হলো উখিয়ার ১২নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জে ব্লকের বাসিন্দা মোহাম্মদ রফিকের ছেলে আবদুর রহমান (১৮) ও সাতক্ষীরার খলিশখালী গ্রামের আনিছ গাজীর ছেলে লিটন গাজী (১৮)।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের বালুখালী ঢালার মুখে এ দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে উখিয়ার শাহপরীর হাইওয়ে পুলিশের ওসি মাহাবু বলেছেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

মাতারবাড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। ...

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচালিত প্রাণঘাতী, ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ প্যারাসেলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ, সংশ্লিষ্ট অপারেটরদের বিরুদ্ধে ...

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

উখিয়ায় মন্দিরে হামলা: দুই পক্ষের ভিন্ন দাবি, তদন্তে জমি বিরোধের ইঙ্গিত

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চেনছড়ি এলাকায় বৌদ্ধ মন্দিরে হামলা, বুদ্ধমূর্তি ভাঙচুর এবং সংখ্যালঘু পরিবারের ...
Single Page Footer