উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১১/১২/২০২২ ৭:২১ এএম

কক্সবাজারের উখিয়ায় বস্তায় দুই কেজি ১৩২ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়েছে। এ সময় এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১০ ডিসেম্বর) ভোরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের রহমতের বিল সীমান্তে অভিযান চালিয়ে আইসসহ ওই যুবককে আটক করা হয়। উদ্ধার হওয়া আইসের আনুমানিক মূল্য ১০ কোটি ৬৬ লাখ টাকা। তবে তাৎক্ষণিকভাকে আটক যুবকের পরিচয় পাওয়া যায়নি।

বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল মো. মেহেদী হোসাইন কবির জানান, ভোরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকা দিয়ে মাদকের বড় একটি চালান পাচারের গোপন খবর পাওয়া যায়। এর ভিত্তিতে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে মিয়ানমার থেকে সন্দেহজনক ২/৩ জনকে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা মিয়ানমার দিকে দৌড়ে পালানোর চেষ্টা চালায়।

এ সময় ধাওয়া দিয়ে একজনকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা ছোট একটি বস্তা থেকে পাওয়া যায় দুই কেজি ১৩২ গ্রাম আইস। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ১০ কোটি ৬৬ লাখ টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।

পাঠকের মতামত

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...