উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯/১২/২০২৩ ৮:৫৯ এএম

লিঙ্গ ভিত্তিক সহিংসতা বন্ধে আন্তর্জাতিক দিবস হিসেবে ১৬ দিনের সক্রিয়তা কর্মসূচী বাস্তবায়ন হয়েছে। শান্তিপূর্ণ সহাবস্থান প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের মাধ্যমে এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হয়।

এ উপলক্ষে ১৮ ডিসেম্বর সকাল ১০ টায় উখিয়া প্রেসক্লাব হলরুমে কোস্টের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

এ সময় তিনি বলেন, সহিংসা বন্ধে নারী-পুরুষ সকলের শিক্ষিত হওয়ার পাশাপাশি সচেতনতার বিকল্প নেই। কোথাও সহিংসতার ঘটনা ঘটলে দ্রুত অপরাধের শাস্তির ব্যবস্থা নিতে হবে। বক্তারা আরো বলেন, কেবল ১৬ দিন নয়, পুরো বছর জুড়ে প্রচারণা ও সচেতনতা বৃদ্ধি করে নারী ও মেয়ের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

বক্তব্য রাখেন, উখিয়া প্রেসক্লাব এর সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, সাধারণ সম্পাদক রতন কান্তি দে, সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমদ, ইউপি সদস্য নুরুল কবির, ইউপি সদস্য হেলাল উদ্দিন, ইউপি সদস্য মীর শাহেদুল ইসলাম রোমান, উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ, দৈনিক আমাদের সময় এর উখিয়া প্রতিনিধি পলাশ বড়ুয়া, বাহান্ন নিউজের শহীদুল ইসলাম, উখিয়া নিউজ সম্পাদক ওবাইদুল হক চৌধুরী আবু প্রমুখ।

উপকারভোগীদের মাঝে বক্তব্য রাখেন, পালংখালীর তেলখোলা গ্রামের জোন্সা চাকমা, রত্নাপালং এর সামিরা আকতার, জালিয়াপালং এর জুহুরা বেগম। কোস্ট ফাউন্ডেশনের ফিল্ড কো-অর্ডিনেটর মিজানুর রহমান বাহাদুর এর সঞ্চালনায় আলোচনার শুরুত্বে প্রবন্ধ উপস্থাপন করেন, সংস্থাটির স্পোর্টস কো-অর্ডিনেটর মো: আরিফ উল্লাহ।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...