নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯/০১/২০২৫ ৮:০৪ এএম

উখিয়ায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে তারুণ্যের ভাবনায় আগামী বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাযই’ এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (২৮ জানুয়ারি) উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) শিক্ষার্থীদের নিয়ে এ কর্মশালার আয়োজন করেন।
উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী ।
উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান খানের সভাপতিতে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নূরে আলম মজুমদার, অধ্যাপক হান্নান, উখিয়া প্রেসক্লাবের সদস্য সচিব ফারুক আহমদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রতিনিধি মোহাম্মদ হাসেম সিকদার জিসান প্রমুখ।

কর্মশালায় দুর্নীতি -মাদকমুক্ত ও বৈষম্যহীম নতুন বাংলাদেশ বির্নিমান সহ শিক্ষা বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান সহ নিরাপদ ক্যাম্পাস, বিজ্ঞানসম্মত শিল্প বিপ্লব, লিঙ্গ ভিত্তিক সহিংসতা বন্ধ, বাল্য বিবাহকে না বলা এবং রেমিট্যান্স যোদ্ধাদের দক্ষতা উন্নয়নে নানা পরিকল্পনা ও মত প্রকাশের স্বাধীনতার কথা গুরুত্ব সহকারে উঠে এসেছে।
তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালায় উখিয়া উপজেলার ১১ টি শিক্ষা প্রতিষ্ঠানের কলেজ, মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার ২ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক অংশগ্রহণ করেন।

পাঠকের মতামত

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

উখিয়ায় মন্দিরে হামলা: দুই পক্ষের ভিন্ন দাবি, তদন্তে জমি বিরোধের ইঙ্গিত

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চেনছড়ি এলাকায় বৌদ্ধ মন্দিরে হামলা, বুদ্ধমূর্তি ভাঙচুর এবং সংখ্যালঘু পরিবারের ...

উখিয়ায় বর্জ্য থেকে হবে সার ও বিদ্যুৎ, নির্মিত হচ্ছে আধুনিক সমন্বিত প্ল্যান্ট

কক্সবাজারের উখিয়া উপজেলার দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা সমাধানে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা (ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট) প্ল্যান্ট ...

পালংখালী তে যুবদল নেতার ‘মাদক’ সিন্ডিকেট! ৫০ হাজার ইয়াবা ছিনতাই

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাংখালী এলাকায় ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক রবিউল বশর ডাবলু, তার ...

উখিয়ায় অনিয়ন্ত্রিত বর্জ্যে পরিবেশ বিপর্যয়, সমন্বিত ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

কক্সবাজারের উখিয়া উপজেলার বাজার, স্টেশন এলাকা এবং কক্সবাজার-টেকনাফ মহাসড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিতভাবে বর্জ্য ...
Single Page Footer