ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/০৪/২০২৩ ১১:০৩ এএম

কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা এলাকা থেকে জবাই করা ঘোড়ার মাংস জব্দ করেছেন পুলিশ। মঙ্গলবার ( ১৮ এপ্রিল) ভোর রাতে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা লাকরি বাজার এলাকায় এঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত মরিচ্যা বাজারের মিয়াজন ফকিরের ছেলে কসাই মাহবুব আলম প্রকাশ (মাহবু কসাই)। তার বসতবাড়িতে জবাই করা হয়েছিল ঘোড়া। পুলিশ ও চেয়ারম্যান এর উপস্থিতি টের পেয়ে কৌশলে মাহবু পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়ার হলদিয়াপালং ইউপি চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী।

তিনি জানান, আমার কাছে খবর আসে মাহবু কসাই এর বাড়িতে ঘোড়া জবাই করা হয়েছে, বাজারে কেজি মূল্যে বিক্রি করার জন্যে। এই সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয়দের নিয়ে তার বাড়িতে গিয়ে দেখি ঘোড়ার মাথাসহ মাংস কাটাকাটি চলছে। আমাদের উপস্থিতি টের পেয়ে কসাই মাহবু পালিয়ে যায়।

পরে মাংস, লেজ ও ঘোড়ার মাথা পুলিশের সহায়তায় জব্দ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইয়াকিন জানান, মাহবু কসাই এর আগেও বিভিন্ন স্থান থেকে ঘোড়া সংগ্রহ করে বাজারে বিক্রি করে লোকজনদের খাইয়েছেন।

পবিত্র শবে কদরকে কেন্দ্র করে সে এই ঘোড়া জবাই করেছে। চেয়ারম্যান ও স্থানীয়রা বুঝতে না পারলে আজ আমাদের ঘোড়ার মাংস খোতে হতো। আমরা মাবু কসাই এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান , গরু মাংসের নামে ঘোড়া জবাই করে বিক্রির চেষ্টাকালে স্থানীয় চেয়ারম্যানের সহায়তায় ঘোড়ার মাংস জব্দ করা হয়েছে। এসময় অভিযুক্ত কসাই পালিয়ে যাওয়ার তাকে আটক করা সম্ভব হয়নি। তবে তাকে আটকের চেষ্টা অব্যাহত আছে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকের মতামত

কৃষক-চালক থেকে মধ্যবিত্ত, কক্সবাজারে সংকটের চাপে জনজীবন

সারাদেশের ন্যায় কক্সবাজারেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, কৃষি উপকরণের সংকট এবং জ্বালানি নিয়ে ভোগান্তিতে চরম ...

মিয়ানমার-থাইল্যান্ড থেকে ভেসে আসছে প্লাস্টিক বর্জ্য, হুমকিতে সেন্টমার্টিন

পর্যটন মৌসুম শুরুর আগেই সেন্টমার্টিন দ্বীপের উপকূলে দেখা মিলছে প্রচুর পরিমাণে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল ও ...

উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন বিভক্ত করে ‘ইনানী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নকে বিভক্ত করে ‘ইনানী ইউনিয়ন পরিষদ’ গঠনের উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট ...