ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/০২/২০২৫ ৯:৩১ এএম

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন উখিয়া উপজেলা প্রশাসন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পন করে ভাষা আন্দোলনে জীবন উৎসর্গ করা বীরদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন। বুধবার রাত ১২টা ১ মিনিটে প্রথমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন, উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসেইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, পল্লী বিদ্যুৎ সমিতি, উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি), প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), উপজেলা সমাজ সেবা অধিদপ্তর, উপজেলা কৃষি অধিদপ্তর, ১৪-এপিবিএন পুলিশ, ৮-এপিবিএন পুলিশ, উখিয়া উপজেলা বিএনপি, উখিয়া প্রেসক্লাব, আনসার সদস্য, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং এনজিও সংস্থা শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এসময় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরী, সদস্য সচিব সুলতান মাহমুদ চৌধুরী, যুবদলের আহ্বায়ক এম সাইফুল সিকদার, কৃষক দলের সদস্য সচিব সাদমান জামি চৌধুরী, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, সাবেক ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াউল হক রানা, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনে নেতারা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer