উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬/০৫/২০২৫ ৫:০৪ পিএম , আপডেট: ০৬/০৫/২০২৫ ৫:৫০ পিএম

কক্সবাজারের উখিয়ায় উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলেছে। প্রকাশিত সংবাদে ব্যবহৃত ছবি দেখে নিহতের স্বজনেরা পরিচয় শনাক্ত করেছেন।

নিহত মোহাম্মদ মনজুর আলম (৪৫), রামুর জোয়ারিনালা ইউনিয়নের নন্দা খালী মুড়া পাড়া এলাকার মৃত আলি আহমেদের পুত্র।

পরিচয় শনাক্তকারী মনজুরের নিকটাত্মীয় খুরশেদ আলম জানান, গত ২২ এপ্রিল থেকে মনজুর নিখোঁজ ছিলেন।

মনজুর শারীরিক ও বাঁক প্রতিবন্ধী ছিলেন বলে জানান তিনি।

মঙ্গলবার (৬ মে) দুপুরে উখিয়া সদরের ঘিলাতলী এলাকায় একটি আইএনজিও কার্যালয়ের সামনে থেকে মনজুরের মরদেহ উদ্ধার করে উখিয়া থানা পুলিশ।

নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসাইন।

পাঠকের মতামত

 

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...